কুমিল্লায় বাসচাপায় নিহত ২

কুমিল্লার বরুড়ার চেঙাহাটা কেশনপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন।
 
রবিবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর সড়কে বরুড়ার চেঙাহাটা কেশনপাড়া এলাকায় তিশা এক্সক্লুসিভ বাস দুটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
 
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৪ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
 
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক লুৎফুর রহমান জানান, তিশা পরিবহনের একটি বাস দুটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।