পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত জগেশ্বর দাসাধিকারী হত্যার ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে।
রবিবার রাত ৯টার দিকে পুরোহিতের বড়ভাই রবীন্দ্র চন্দ্র রায় বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খলিলুর রহমান (৪৫) নামে এক সন্দেহভাজনকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দেবীডুবা গ্রামে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আয়ুব আলী জানান, অধ্যক্ষের বড়ভাই রবীন্দ্র চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দেবীডুবা গ্রাম থেকে খলিলুর রহমানকে আটক করা হয়েছে। সে জেএমবি সদস্য বলে ধারণা করছে পুলিশ।