সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক টুইস্টিং মিলের শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ৯নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম সংঘর্ষে শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, নিহত সোহেল রানা (২৫) কান্দাপাড়া টুইস্টিং মিলে কাজ করতেন। তিনি কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামের আমিনুল ইসলাম সেখের ছেলে। গুরুতর আহত সোহেলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।