আয়ারল্যান্ডে মাতৃভাষা দিবস পালিত

ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড আওয়ামীলীগ শাখার আয়োজনে রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
 
আয়ারল্যান্ডের কিলার্নি শহরের ব্যরাডাফ কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান এবং তাদের আদর্শকে লালন করার কথা বলেন।
 
আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি কিবরীয়া হায়দার, সহ-সভাপতি কামরুজ্জামান নান্না, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশীল ঘোষ, সদস্য মনোয়ার খান, জিসান আহমেদ, মোহাম্মদ লিটন, আজিম আহমেদসহ প্রবাসী বাংলাদেশিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
আয়ারল্যান্ড আওয়ামীলীগ শাখার সহ-সভাপতি কামরুজ্জামান নান্না বলেন, ‘ভাষা শহীদদের অবদানের কোনো তুলনা বিশ্বের ইতিহাসে নেই। বিশ্বজুড়ে বাংলা ভাষা ও ভাষা শহীদদের ত্যাগের কথা তুলে ধরার জন্য ভূমিকা রাখতে পারে প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে আমরা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছি।
 
প্রতিবছরের মত এবারেও আয়ারল্যান্ড আওয়ামীলীগ এর আয়োজনে রাজধানী ডাবলিনসহ বিভিন্ন শহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়।