সুনামগঞ্জে মা খুন, সৎ ছেলে আটক

সুনামগঞ্জের ছাতকে সেলিনা বেগম (৪০) নামে এক গৃহবূধর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর সৎ ছেলে মো. হাফিজুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে।
 
আজ সোমবার সকালে ছাতক উপজেলার কাশগাঁও গ্রামের একটি দিঘিরপাড় এলাকার মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সেলিনা বেগম ছাতক উপজেলার আইনকান্দি গ্রামের প্রবাসী মো. তাজুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। 
 
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সেলিনা বেগমের সঙ্গে টাকা-পয়সা ও জমি নিয়ে হাফিজুল রহমানের ঝগড়া হয়। এর জের ধরে হাফিজুর রহমান শুক্রবার রাতে সেলিনা বেগমকে গলাটিপে হত্যা করে পাশের কাশগাঁও গ্রামের একটি দিঘিরপাড় এলাকায় মাটি চাপা দিয়ে রাখে। ঘটনার পর আশপাশের লোকজন ওই সেলিনা বেগমকে বাড়িতে না দেখে ছাতক থানায় খবর দেয়। 
 
রবিবার সন্ধ্যায় হাফিজুল রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন।
 
ছাতক থানার ওসি আশিক সুজা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।