কোপা আমেরিকার সময়সূচি

 
সব বাঁধা বিপত্তি উপেক্ষা করে অবশেষে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়ে গেল। রবিবার ম্যানহ্যাটানের হ্যামারস্টেইন বলরুমে স্থানীয় সময় সাড়ে সাতটায় ড্র অনুষ্ঠিত হয়।
 
গত এক বছর ধরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফাসহ বেশ কিছু আঞ্চলিক সংস্থায় দুর্নীতির অভিযোগে যে তোলপাড় হয়েছে তার মধ্যে কনকাকাফ অঞ্চল অন্যতম। এই অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এরই মধ্যে দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। সে কারণেই কোপা আমেরিকা আয়োজন নিয়েও সংশয় দেখা দেয়। এ বছর কোপা আমেরিকার শতবর্ষ পালিত হতে যাচ্ছে।
 
দক্ষিণ আমেরিকার ১০টি দলসহ কনকাকাফ অঞ্চলের ছয়টি দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। শত বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বাইরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা প্রদেশের লেভাইস স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জুন নিউ জার্সিতে।
 
কোপা আমেরিকার সূচি :-
 
গ্রুপ-এ : যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টা রিকা, প্যারাগুয়ে
৩ জুন : যুক্তরাষ্ট্র বনাম কলম্বিয়া। স্থান: সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া।
৪ জুন : কোস্টা রিকা বনাম প্যারাগুয়ে। স্থান: ওরলান্ডো, ফ্লোরিডা।
৭ জুন : যুক্তরাষ্ট্র বনাম কোস্টা রিকা। স্থান: শিকাগো, ইলিনোয়িস।
৭ জুন : কলম্বিয়া বনাম প্যারাগুয়ে। স্থান: প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া।
১১ জুন : কলম্বিয়া বনাম কোস্টা রিকা। স্থান: হাউস্টোন, টেক্সাস।
১১ জুন : যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে। স্থান: ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া।
 
 
গ্রুপ-বি : ব্রাজিল, ইকুয়েডর, হাইতি, পেরু
৪ জুন : ব্রাজিল বনাম ইকুয়েডর। স্থান: প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া।
৪ জুন : হাইতি বনাম পেরু। স্থান: সিটল, ওয়াশিংটন।
৮ জুন : ইকুয়েডর বনাম পেরু। স্থান: গ্লেনডেল, এ্যারিজোনা।
৮ জুন : ব্রাজিল বনাম হাইতি। স্থান: ওরলান্ডো, ফ্লোরিডা।
১২ জুন : ইকুয়েডর বনাম হাইতি। স্থান: ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি।
১২ জুন : ব্রাজিল বনাম পেরু। স্থান: ফক্সবোরো, ম্যাসাচুসেটস।
 
 
গ্রুপ-সি : মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা, ভেনিজুয়েলা
৫ জুন : জ্যামাইকা বনাম ভেনিজুয়েলা। স্থান: শিকাগো, ইলিনোয়িস
৫ জুন : মেক্সিকো বনাম উরুগুয়ে। স্থান: গ্লেনডেল, এ্যারিজোনা
৯ জুন : মেক্সিকো বনাম জ্যামাইকা। স্থান: প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া।
৯ জুন : উরুগুয়ে বনাম ভেনিজুয়েলা। স্থান: ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া।
১৩ জুন : মেক্সিকো বনাম ভেনিজুয়েলা। স্থান: হাউস্টোন, টেক্সাস।
১৩ জুন : উরুগুয়ে বনাম জ্যামাইকা। স্থান: সান্টা ক্লারা।
 
 
গ্রুপ-ডি : আর্জেন্টিনা, চিলি, পানামা, বলিভিয়া
৬ জুন : আর্জেন্টিনা বনাম চিলি। স্থান: সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া।
৬ জুন : পানামা বনাম বলিভিয়া। স্থান: ওরলান্ডো, ফ্লোরিডা।
১০ জুন : আর্জেন্টিনা বনাম পানামা। স্থান: শিকাগো, ইলিনোয়িস।
১০ জুন : চিলি বনাম বলিভিয়া। স্থান: ফক্সবোরো, ম্যাসাচুসেটস।
১৪ জুন : চিলি বনাম পানামা। স্থান: ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া
১৪ জুন : আর্জেন্টিনা বনাম বলিভিয়া। স্থান: সিটল, ওয়াশিংটন।
 
 
কোয়ার্টার ফাইনাল :
১৬ জুন : প্রথম কোয়ার্টার ফাইনাল, ১এ বনাম ২বি। স্থান: সিটল, ওয়াশিংটন।
১৭ জুন: দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, ১বি বনাম ২এ। স্থান: ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি।
১৮ জুন : তৃতীয় কোয়ার্টার ফাইনাল, ১ডি বনাম ২সি। স্থান: ফক্সবোরো, ম্যাসাচুসেটস।
১৮ জুন : চতুর্থ কোয়ার্টার ফাইনাল, ১সি বনাম ২ডি। স্থান: ক্লারা, ক্যালিফোর্নিয়া।
 
 
সেমিফাইনাল :
২১ জুন : প্রথম সেমিফাইনাল, ১ম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম ৩য় কোয়ার্টার ফাইনাল বিজয়ী। স্থান: হাউস্টোন, টেক্সাস।
২২ জুন : দ্বিতীয় সেমিফাইনাল, ২য় কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম ৪র্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী। স্থান: শিকাগো, ইলিনোয়িস।
 
 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ :
২৫ জুন : প্রথম সেমিফাইনালে বিজিত দল বনাম দ্বিতীয় সেমিফাইনালে বিজিত দল। স্থান: গ্লেনডেল, এ্যারিজোনা।
 
 
ফাইনাল :
২৬ জুন : প্রথম সেমিফাইনালে বিজয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল। স্থান: ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি।-বাসস।