বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত ক্লাস, ল্যাব, গবেষণা চলে। দেশের খাদ্য সমস্যা সমাধানে ও খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এ ব্যাপারে প্রতিটি বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীরা শিক্ষা পাচ্ছে ক্লাস এবং ল্যাব থেকে। কিন্তু কিছু কারণে এখন ক্লাস করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে শ্রেণিকক্ষের পাশ দিয়ে যাওয়া রাস্তায় চলাচল করা যানবাহনের হর্নের কারণে। যানবাহনের হর্ন বাজানো বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকায় অবাধে হর্ন বাজানো হচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা ঠিকভাবে মনোযোগ সহকারে ক্লাস করতে পারছে না। তাই প্রশাসনের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি।
আতিকুর রহমান
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ