সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জগনাথপুর গ্রামে সোমবার ইয়াছিন আলী (৪০) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।তিনি ওই গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে।
 
জানা যায়, ইয়াছিন আলী বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দেয়ার জন্য মোটরচালিত সেচপাম্প চালু করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
 
সাটুরিয়া থানার উপ-পরিদশক এসআই মো. নজরুল ইসলাম খান জানান, ইয়াছিন আলী ডিপ টিউবওয়েল ঘরে গিয়ে প্রথমে মোটরচালিত সেচপাম্প চালু করেন। কিন্তু চাপ টিউবওয়লে হাওয়া টানার কারণে পাম্পে পানি উঠতে সমস্যা হয়। এরপর চাপ টিউবওয়েল ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।