দামুড়হুদায় ছেলের হাতে বাবা খুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে ছেলের হাতে বাবা নজরুল মল্লিক (৬৫) খুন হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানান, ফসলের ভাগ নিয়ে কানাইডাঙ্গা গ্রামের নজরুল মল্লিকের সঙ্গে তার ছেলে জাহিদুলের কয়েকদিন ধরে বাক বিতণ্ডা চলে আসছিল। সোমবার দুপুরে জাহিদুল বাবা নজরুল মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। নজরুল মল্লিকের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নজরুল মল্লিককে মৃত ঘোষণা করেন ।
 
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।