জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরী একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ডদল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। এ পর্যন্ত তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। খ্যতিমান এই সঙ্গীতশিল্পীকে নিয়ে সাজানো হয়েছে এটিএন বাংলার নিয়মিত সঙ্গীতানুষ্ঠান ‘গানের মানুষ’-এর আজকের পর্ব। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৮টায়। সঞ্চালকের সঙ্গে আলাপচারিতার ফাঁকে শিল্পী তার গাওয়া জনপ্রিয় ৬টি গান পরিবেশন করেছেন। গানগুলো হলো আকাশের সব তারা, দিন কি রাতে, আমি সবকিছু ছাড়তে পারি, কান্দো কেনে মন, তুমি আমার প্রথম সকাল ও মন শুধু মন ছুঁয়েছে। তাকে নিয়ে মন্তব্য করেছেন বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান। কণ্ঠশিল্পী হাসান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।