দামুড়হুদায় ছেলের হাতে বাবা খুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন পিতা নজরুল মল্লিক (৬৫)। লোমহর্ষক ও অপ্রত্যাশিত এই ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সোমবার বেলা ৩টার দিকে।
এলাকাবাসী জানায়, জমির ফসলের ভাগ নিয়ে কানাইডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র নজরুল মল্লিকের সঙ্গে তার একমাত্র ছেলে জাহিদুলের গত কয়েকদিন ধরে বাকবিতন্ডা চলে আসছিল ।
 
ঘটনার সময় সোমবার দুপুরে বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে জাহিদুল তার পিতা নজরুল মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় । নজরুল মল্লিকের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় নজরুল মল্লিককে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে । সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাজীবুল ইসলাম নজরুল মল্লিককে মৃত ঘোষণা করেন । দা
মুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এইমাত্র ঘটনাটি শুনলাম । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে ।