শেবাচিম হাসপাতালে সোবাহান (৮৪) নামের এক হাজতীর মুত্যু হয়েছে। সোমবার রাত ১১ টায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়। নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে- বিমানবন্দর থানার রবিন্দ্রনগর গ্রামের সোবহানকে ৭ বছর আগে সন্দেহজনক ভাবে পুলিশ আটক করে।
পরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সোবাহান ৭ বছর যাবৎ হাজতে বাস করছিল। গত ২৪ জানুয়ারি জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।