দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহাসড়কের পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর-দিনাজপুর মহাসড়কের পাশে টাটকপুর জঙ্গলে সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল।
পুলিশের ধারণা, গলায় গামছা পেঁচিয়ে যুবককে হত্যা করা হয়েছে। লাশের পরণে চেক শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।