পুয়ের্তো রিকোতে প্রদর্শনী ম্যাচ খেলবেন নাদাল

 
সতীর্থ পাবলো আনডুজারের বিপক্ষে আগামী ২১ মার্চ পুয়ের্তো রিকোতে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়ের নাদাল।
 
নাদাল ও আনডুজার পুয়ের্তো রিকোর জোসে মিগুয়েল আরেগলো কোলিসেকোর ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচটিতে অংশ নিবেন।
 
পুয়ের্তো রিকোতে অবস্থানকালে মূলত শিশুদের জন্যই এই ম্যাচের আয়োজন করতে যাচ্ছেন ২৯ বছর বয়সী নাদাল। সেখানে তিনি একটি চ্যারিটি ইভেন্টেও অংশ নিবেন।-বাসস।