লক্ষ্মীপুরে গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ১৫ অটোরিকশা

 
লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে একটি গ্যারেজে আগুন লেগে ১৫টি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার চরচামিতা বাজারে মমিন উল্যার গ্যারেজে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গ্যারেজে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
 
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোনায়েম হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে গ্যারেজে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই গ্যারেজে থাকা ১৫টি অটোরিকশা পুড়ে যায়।