ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

 
ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মহেশ্বর্দী গ্রাম হতে সোমবার রাতে গৃহবধূ সৈয়দ আইরিন আক্তার সুমির (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উক্ত গ্রামের মাহবুব রহমানের স্ত্রী।
 
থানার উপ-পরিদর্শক সৌমেন মিত্র জানায়, তুজারপুর ইউনিয়নের উচাবাড়ী গ্রামের সৈয়দ গোলজার হোসেনের মেয়ে সুমিকে ৪ বছর আগে পারিবারিক ভাবে বিবাহ করে মাহবুব। বিবাহর পর থেকেই স্বামী-স্ত্রীর কলহ ছিল। হয়তো পারিবারিক কারণেই মেয়েটি মারা যেতে পারে। খবর পেয়ে শশুর রাজ্জাক সেকের উঠান হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।