গোয়ালঘরে পাতা বিদ্যুতের ফাঁদে প্রাণ গেল গরু চোরের

রাজশাহীর বাঘা উপজেলায় গোয়ালঘরে পাতা বিদ্যুতের ফাঁদে রিংকু (২০) নামে এক চোরের মৃত্যু হয়েছে।
 
সোমবার রাতে উপজেলার হরিনা গ্রামে এ ঘটনা ঘটে। রিংকু ওই গ্রামের হেলালুদ্দিনের ছেলে। খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ রিংকুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে রিংকু প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশ করেন। পরে গোয়ালঘরে প্রবেশ করলে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সকালে জাহাঙ্গীরের বাড়ির লোকজন ঘুম থেকে উঠে রিংকুর লাশ দেখতে পান। পরে বাঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
 
জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা জানান, গরু চুরি ঠেকাতে গোয়ালঘরে বিদ্যুতের ফাঁদ পেতে রাখা হয়েছিল।
 
এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, রিংকুর পরিবারের সদস্যরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।