জয়পুরহাটে হুন্ডির সাড়ে ১৪ লাখ টাকাসহ আটক ২

জয়পুরহাটের আটাপাড়া সীমান্ত থেকে দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় হুন্ডির সাড়ে ১৪ লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
জয়পুরহাট-৩ বিজিবি ক্যাম্পের অতিরিক্ত পরিচালক মেজর আশরাফ জানান,  গোপন খবরের ভিত্তিতে ওই হুন্ডি ব্যবসায়ীদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পূর্ববাজার এলাকার নিত্যান্দনের ছেলে সুদর্শন কুণ্ড (৩৬) এবং মৃত আব্দুল করিমের ছেলে আবুল হোসেন (৩৮)।