পূবালী ব্যাংকে ‘আইপি টেলিফোনী ও ১৬২৫৩ শটকোড পার্কিং’ সেবা শুরু

পূবালী ব্যাংক লিমিটেড এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড এর মধ্যে ‘আইপি টেলিফোনী ও ১৬২৫৩ শটকোড পার্কিং’ সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংক লিমিটেড-এর আইপি টেলিফোনি লাইন ও ১৬২৫৩ কল সেন্টারে ফাইবার অপটিক নেটওয়ার্ক-এর মাধ্যমে কল আদান প্রদানের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করবে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড।

মোঃ হেলাল ঊদ্দিন, ডিজিএম বিভাগীয় প্রধান, আইসিটি, পূবালী ব্যাংক লিমিটেড, এবং সৈয়দ আলমাস কবির, সিইও, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড। পূবালী ব্যাংক লিমিটেড হেড অফিস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

এছাড়াও উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে কে এম ইশতিয়াক হামিদ, এজিএম, মোঃ আমিনুল ইসলাম, এজিএম এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে মইন উদ্দিন আহমেদ, সিটিও; মোঃ মাহবুবুল আলম, সিএফও ; রাহাত খান, হেড অফ সেলস; মো:শামীম আহমেদ, এভিপি, ডেটা, সেলস; মো:মনিরুল ইসলাম জুয়েল, এভিপি, ইন্টারনেটে, সেলস; মো:সোহেল সিকদার, ম্যানেজার, আই.পি. টেলিফোনী, সেলস; সেলস; মোঃ বদিউজ্জামান (জামান), ম্যানেজার, আই.পি. টেলিফোনী, টেকনিক্যাল; লাবণী রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার; উপস্থিত ছিলেন।