মিড রেঞ্জে চমক নিয়ে আসছে টেকনো। চলতি মাসেই ট্রানশান বাংলাদেশ লিমিটেড দেশের বাজারে তাদের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর ক্যামন সিরিজের চার ক্যামেরা ও ডিউ-ড্রপ নচ ডিসপ্লের একটি ফোন বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে।
ডিসপ্লের বিবর্তনের এই যুগে টেকনোও তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে ডিউ-ড্রপ ডিসপ্লে। এছাড়া ক্যামেরায়ও নিয়ে আসছে আমূল বৈচিত্র, পিছনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমপন্ন তিন ক্যামেরা আর সামনে এক ক্যামেরা।
সমপ্রতি টেকনো তাদের ফেসবুক পেইজে তেমনি কিছু ইঙ্গিত দিয়ে ছবিসহ পোস্ট দিয়েছে। অবশ্যই ধারাবাহিকভাবে তারা মডেলটির সকল ফিচার উন্মুক্ত করবে। এখনও এর বাজারদরের তেমন কোন আভাস পাওয়া যায়নি। তবে আশা করা যায় প্রতিযোগিতায় টিকে থাকতে তারাও সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণ করবে।
মানুষের লাইফস্টাইল-এর কথা চিন্তা করে পাওয়ার সেভিং প্রযুক্তিতে এই ফোনে থাকছে ৩৫০০ এমএইস ব্যাটারি।