ময়মনসিংহের মুক্তাগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে বনদস্যুসহ পরোয়ানাভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন, সাইদ (২২), সুভন (২৩), রাজু (২৪) ও মামুনুর রশিদ (২৫)।
পুলিশ জানায়, উপজেলার রসুলপুর বন এলাকার কাঠবওলার বাসিন্দা জব্বারের ছেলে সাইদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় ৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অপরদিকে মানকোন বাজার এলাকা থেকে পলাতক পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।