মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে বুধবার সকালে অবৈধ পিস্তলসহ শহর ব্যবসায়ী সমিতির সম্পাদক যুবলীগ নেতা মো. এলানকে (৪৫) গ্রেফতার হয়েছে। তার ছোড়া গুলিতে আহত বছির মিয়াকে (৫০) পথচারী মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার এসআই মো. হারুন জানান, মানিকপুর জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় এই গুলির ঘটনায় এলানকে পাকড়াও করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে তাকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ীর কাছে থেকে চাঁদা দাবি নিয়ে বাকবিতণ্ডা এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে।
ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, চাঁদা দাবি করলে দিতে অস্বীকৃতি জানালে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। অল্পের জন্য তিনি রক্ষা পেলেও তার সঙ্গে থাকা বছির মিয়ার পায়ে গুলিবিদ্ধ হয়।
দবে আরেকটি সূত্র দাবি করেছে, জমি বিক্রির টাকা ভাগা বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে।