ভাঙ্গায় প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার

ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের তুলসিকাটা গ্রাম থেকে মঙ্গলবার বিকালে প্রবাসীর স্ত্রী শিল্পীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ইরাক প্রবাসী শাহাদাৎ জমাদ্দারের স্ত্রী। 
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, 'পারিবারিক কলহের কারণে হয়ত মেয়েটি গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করতে পারে। মানিকদাহ ইউনিয়নের চেয়ারম্যান পারুলী বেগম পুলিশকে খবর দিলে আমরা সন্ধ্যায় লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।' 
 
তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত শিল্পী শরীয়াতপুর জেলা সদরের আমজাদ মাতুব্বরের মেয়ে।