বৈদ্যুতিক খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটিতে বৈদ্যুতিক খুঁটি তৈরি কারখানায় খুঁটি পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মনু উপজেলার কাশিপুর গ্রামের মিরজা তরফদারের ছেলে।  
 
বুধবার সকাল ৭টার দিকে মিলটিতে বৈদ্যুতিক খুঁটি উঠানো-নামানো কালে খুঁটি মাথার ওপরে খুঁটি পড়ে মনোয়ার হোসেন মনু (৪৫) আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।