শুধু নারী গ্রাহকদের জন্য ‘তারা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন’ নামে একটি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ্লিকেশন চালু করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। তারা অ্যাপ ব্যবহার করে নারী গ্রাহকরা পার্টনার আউটলেট থেকে ২৪ ঘণ্টা বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, মার্ক অ্যান্ড স্পেন্সার পিএলসির কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি