কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলামকে অপহরণ ও চার লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে গত ১৫ জানুয়ারি বিকালে কুমিল্লা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলামকে (৩৯) অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাকে গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে নির্যাতন চালায়। এরপর আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য সামনে রেখে অপহরণকারীরা নজরুলের ছবি তুলে তা ইন্টারনেটে প্রচার ও প্রশাসনের নিকট সরবরাহসহ হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহরণকারীরা চার লাখ টাকা আদায় করে পরদিন তাকে ছেড়ে দেয়। এ বিষয়ে নজরুল বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার গভীর রাতে পুলিশ চালিয়ে নজরুল ইসলামকে অস্ত্রসহ গ্রেফতার করে।
ডিবির ওসি এ.কে.এম মনজুর আলম জানান, অপহরণকারী এই চক্রটি বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ সদস্যদের মাধ্যমে বিভিন্ন কৌশলে লোকজন আটক করে বিভিন্ন স্থানে নিয়ে আপত্তিকর ছবি তুলে ও নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। ঐ চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।