ঝিনাইদহে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

 
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফুলবাড়ি নামক স্থানে  ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান,  রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
তিনি বলেন, লাশের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে কেউ এখানে ফেলে রাখতে পারে অথবা রাতের কোন এক সময় যানবাহন থেকে পড়ে সে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।