ডিমলায় চৌবাচ্চায় পড়ে শিশুর মৃত্যু

 
নীলফামারীর ডিমলায় টিউবয়েলের চৌবাচ্চায় পড়ে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
নিহত মেহেদি হাসান (১) একই গ্রামের আবুল কালামের ছেলে।
 
জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে টিউওয়েল পাড়ে চৌবাচ্চায় পড়ে মেহেদি মারা যায়।
 
খালিশা চাপানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।