ঠাকুরগাঁওয়ের বর্তমান পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন নির্বাচিত হলফ নামায় মিথ্যা তথ্য দেওয়ায় পরাজিত আওয়ামী লীগের প্রাথী তাহমিনা আক্তার মোল্লা প্রতারণার মামলা করে সংবাদ সম্মেলনের করেছে। বুধবার বেলা ১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, সম্পত্তি ও ঋণ সংক্রান্ত তথ্য হলফনামা এবং মনোনয়ন পত্রে গোপন করার ফলে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১৯ ধারার (২ নং) উপধারার বিধান মতে এবং মামলার তথ্য গোপন করার কারণে ৩২ (১-ঙ,জ) ধারা এবং ১৯ (ন) ধারা মতে ফয়সল আমীন সাহেবের মনোনয়ন পত্র অবৈধ, বাতিল যোগ্য এবং মেয়র পদে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন ও মেয়র পদ থেকে অপসারিত হবেন।
আরো উল্লেখ আছে যে, এক জন ঋন খেলাপি ও সার্বিক তথ্য গোপনকারী কিভাবে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র প্রার্থী হোন। কি অজ্ঞাত কারণে সেদিন রঞ্জু চৌধুরীকে গিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছিল এবং একজন তথ্য গোপনকারীর অসম্পূর্ন মনোনয়ন পত্র বৈধ হলো।
পরাজিত আওয়ামী লীগের প্রাথী তাহমিনা আক্তার মোল্লা জানান, বর্তমান সংবিধান ও নির্বাচন আচরণ বিধি মোতাবেক আমি ঠাকুরগাঁও পৌরবাসীর অধিকার প্রতিষ্ঠাসহ ঠাকুরগাঁও পৌরবাসী যেন কারো দ্বারা প্রতারণার শিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যেই আজকের এই মামলা।