সীতাকুণ্ডে চুরির অপরাধে ১ চোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানা সুত্রে জানা যায়, গত বুধবার ভোর ৫টায় ৭নং ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় হোসেন আলীর বাসায় ঢুকে চুরি করার সময় ঐ বাসার মালিক পিতা পুত্রে মিলে উক্ত চোরকে পিটাতে থাকে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার মুত্যৃ হয়।
থানার এস আই ইকবাল জানান, লাশটি মর্গে প্রেরন করা হয় এবং হোসেন আলী (৫২) ও শান্ত (২১) নামে পিতা পুত্র দুইজনকে আটক করে। আটককৃতদের বাড়ি ঢাকার মুন্সিগঞ্জ বলে জানা যায় এবং নিহত চোরের নাম জানা যায়নি।