বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে শঙ্কা!

 
এশিয়া কাপে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারতের ম্যাচকে সামনে রেখে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলছিল। ক্রিকেটপ্রেমিরা প্রস্তুতি নিচ্ছিলেন এক মহারণ উপভোগের। সামাজিক যোগাযোগের মাধ্যমেও সরব হয়ে উঠেছিলেন দুই দেশের ভক্তরা। কিন্তু সেই উত্তেজনার পারদে জল ঠেলে দিয়েছে ফাগুনের আকাশ।
 
মাঝদুপুরের বৃষ্টি শঙ্কা জাগিয়েছে; খেলা হবে তো? তবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে খুব একটা হতাশার খবর পেতে হয়নি। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের আশঙ্কা আছে। তবে সেটা নগন্য।
 
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দৈনিক ইত্তেফাককে জানিয়েছেন, সন্ধ্যা ছয়টার পরে এক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
 

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়ানোর কথা এশিয়া কাপ টি-টোয়েন্টির এই উদ্বোধনী ম্যাচ।