মুন্সীগঞ্জের সিরাজদিখানে বুধবার আকষ্মিক ঝড়ে একটি উচ্চ বিদ্যালয়ের টিনসেট ভবনের ছাদ ভেঙ্গে ২৫ ছাত্রছাত্রী আহত। ঝড় ও বৃষ্টিতে গাছের ডাল ভেঙ্গে পড়ে অনেক রাস্তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের কাজীশাল হাজীগাও হুমায়ুন মোল্লা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির পাঠ চলাকালীন সময় টিনসেটএকতলা ভবনের ছাদের টিন ঝড়ে ভেঙে পরে ওই শ্রেণিরর কমপক্ষে ২৫ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুত্বর।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক অফরোজা সুমা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২৫ জন ছাত্র ছাত্রী আহত হয়েছে। ওই ঝড় ও বৃষ্টিতে গাছের ডাল ভেঙ্গে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপজেলার কেয়াইন, বাসাইল, বালুচর, রসুনিয়া ইউনিয়নের অনেক গ্রামে এখনো বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে।