ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দর কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে লেনেদেন কমার সাথে বেশির ভাগ শেয়ারের দর কমেছে। গতকাল ডিএসইতে মোট ৩৪৭টি কোমপানির ১০ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৬৪৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫৮৫ কোটি ৫০ হাজার টাকা। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৬২১ কোটি ৯৯ লাখ টাকা। ওই হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৬৩ কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫৬৫৫ দশমিক ৮২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২০২৩ দশমিক ৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১২৯২ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, জেনেক্স ইনফোলিস লি., এমারেল্ড অয়েল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিম টেক্স,  ইন্দো-বাংলা ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।