রোহিতের অর্ধশতকে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারতকে পথ দেখাচ্ছে রোহিত শর্মা। রোহিতের ৪০ বলে ৫০ রানের ইনিংসে শুরুর ধাক্কা কাটাচ্ছে ভারত। ম্যাচের শুরুতে অল্প সময়েই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। পরে যুবরাজ সিং (১৫) কে সঙ্গে নিয়ে ভারতকে টেনে নিয়ে যাচ্ছেন রোহিত। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৩  উইকেটে ৯১ রান।
 
এর আগে বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই সফল সুরেশ রায়নাকে সাজঘরে ফেরান বাংলাদেশি স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ৮ম ওভার ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে সুরেশ রায়নাকে আউট করেন তিনি। আউট হওয়ার আগে ২ চারে ১৩ বলে ১৩ রান করেন রায়না। আর ম্যাচের প্রথমেই ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে তৃতীয় বলে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি পেসার আল-আমিন। এরপর  নিজের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার বিরাট কোহলিকে আউট করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয় বলে বিরাটকে আউট করেন মাশরাফি।  আউট হওয়ার আগে ১২ বলে ৮ রান করেন কোহলি।
 
এর আগে রবিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে প্রতিপক্ষ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
 
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০১৬ শুরু হওয়ার কথা  থাকলেও বৃষ্টির কারণে কিছুটা সংশয় দেখা দেয়। তবে সব সংশয় কাটিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সংস্করণে আয়োজিত এশিয়া কাপ।