দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার কাউগাঁ মোড়ে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক আবুল হোসেন (৩০) নিহত ও দুই যাত্রী কলিমউদ্দীন (২৫) ও আব্দুর রহমান (২৭) আহত হয়েছেন। আহত দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি উল্টে যায়। এতে পিকআপের নিচে চাপা পড়ে  ঘটনাস্থলেই মারা যান।
 
নিহত আবুল হোসেন ঢাকার মিরপুর এলাকার আলম চাঁদ মোল্লার পুত্র। পিকআপের যাত্রী কলিমউদ্দীন ও আব্দুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহত আবুল হোসেনের লাশের ময়নাতদন্ত আজ বিকেলে সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় কবলিত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।