এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ক্যাচ মিসের খেসারত দিল বাংলাদেশ। বুধবার প্রথমে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। এরপর শুরুতে আঘাতও হানে টাইগাররা। কিন্তু আশা জাগিয়েও জয়ের দেখা পায়নি মাশরাফি বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে হারল তারা।
ম্যাচের শুরুতে অল্প সময়েই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ম্যাচের প্রথমেই ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে তৃতীয় বলে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি পেসার আল-আমিন। এরপর নিজের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার বিরাট কোহলিকে আউট করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয় বলে বিরাটকে আউট করেন মাশরাফি। আউট হওয়ার আগে ১২ বলে ৮ রান করেন কোহলি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই সফল সুরেশ রায়নাকে সাজঘরে ফেরান বাংলাদেশি স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ৮ম ওভার ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে সুরেশ রায়নাকে আউট করেন তিনি। আউট হওয়ার আগে ২ চারে ১৩ বলে ১৩ রান করেন রায়না।
এরপর যুবরাজকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিতে থাকেন রোহিত। ১৫ রানের মাথায় যুবরাজকে সাকিব প্যাভিলিয়নে ফেরানোর পরও অব্যাহত থাকে রোহিতের ব্যাটিং তাণ্ডব। তখন তাকে সঙ্গ দেন পান্ডে। আল-আমিনের বলে মাহমুদউল্লাহর তালুবন্দী হওয়ার আগে পান্ডে করেন ১৮ বলে করেন ৩১ রান। আর রোহিত শর্মা আউট হন আল-আমিনের বলে। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৫ বলে ৮৩ রান করেন তিনি। তবে অনেক আগেই আউট হতে পারতেন তিনি। তাসকিনের বলেই প্রথম দিকে আউট হওয়ার সম্ভাবনা জাগে। কিন্তু তার ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আর জীবন পেয়ে দলকে টেনে নিয়ে যান রোহিত। তার সংগ্রহের ও ইনিংসের শেষ বলে ধোনির ছক্কায় ভারতে ব্যাটিং থামে ১৬৬ রানে। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬৭।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ। দলীয় ৯ রানে ইনিংসের ৩য় ওভারে আশিস নেহরার বোল্ডের শিকার হন ওপেনার মিঠুন আলী। আউট হওয়ার ৩ বলে ১ রান করেন তিনি। এরপরই চতুর্থ ওভারে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। বুমরার বলে ধোনির হাতে কট বিহাইন্ড হওয়ার আগে এক চারে ১৪ বলে ১১ রান করেন তিনি।
দলীয় ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশে। ইনিংসের ১০ম ওভারে অশ্বিনের বলে যুবরাজের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে ২৪ বলে ১৪ রান করেন বেশ কয়েকদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া ইমরুল। এছাড়া ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৯ রানে ইনিংসের ৩য় ওভারে আশিস নেহরার বোল্ডের শিকার হন ওপেনার মিঠুন আলী। আউট হওয়ার ৩ বলে ১ রান করেন তিনি। এরপরই চতুর্থ ওভারে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। বুমরার বলে ধোনির হাতে কট বিহাইন্ড হওয়ার আগে এক চারে ১৪ বলে ১১ রান করেন তিনি। পরে বিপর্যয় সামাল দেন সাব্বির ও ইমরুল কায়েস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ইনিংসের ১২তম ওভারে রান আউটের শিকার হন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ৮ বলে ৩ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর কিছুক্ষণ পরেই ৪৪ রান করে আউট হন সাব্বির। সাব্বিরের বিদায়ের পর মুশফিক ও মাহমুদউল্লাহ কিছুক্ষণ রানের চাকা সচল রাখলেও মাহমুদউল্লাহ বিদায় নেন মাত্র ৭ রানেই।
এরপর ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২১ রান করে বাংলাদেশ। হার মানতে হয় ৫ রানে। বাংলাদেশের পরের খেলা ২৮ ফেব্রুয়ারি