গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে নাহিদ (৪) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে। তারা হলেন- খায়রুল ঢালী (৩৫), লিটন (২৮) এবং আব্দুল হক সরদার (৪০)।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, পরিবারের লোকজন সেপটিক ট্যাংকের ভেতর থেকে পঁচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে।