টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার পার ধল্লা গ্রামের মন্টুর লেবু ক্ষেত থেকে থানা পুলিশ অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে ৩০২/২০১/৩৪ দঃ বিঃ আইনে নাগরপুর থানার এস আই সজল খান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী এস আই আ. কুদ্দস জানান, ধল্লেশ্বরী নদীর দক্ষিণ পাশে চরের মধ্যে পার ধল্লায় উপজেলার খামার ধল্লা গ্রামের মৃত মুন্নাফের ছেলে মন্টুর লেবু বাগানের ভেতরে ঘাড় ভেঙ্গে গোপনাঙ্গ ক্ষতিগ্রস্থ করা হয়।পরে ওড়না দিয়ে ঢাকা ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব খান ঘটনার সততা স্বীকার করে জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার খামার ধল্লা গ্রামের মন্টুর লেবু বাগানের ভেতর (পার ধল্লা) নামক স্থান থেকে অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করে থানায় একটি হত্যা মামলা রুজু করে।