ভারতের পেট্টাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক আটকের প্রতিবাদে স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ রেখেছে বন্দর ব্যাবহারকারী বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়।
বেনাপোল বন্দর ট্যান্সপোর্ট মালিত সমিতির সভাপতি আজিম উদ্দিন গাজী জানান, গত তিন মাস আগে ভারতের পেট্টাপোল বন্দর থেকে বাংলাদেশি একটি পণ্যবাহী ট্রাকসহ ড্রাইভারকে আটক করে সে দেশের বিএসএফ। পরে চালককে ছেড়ে দেয়া হয়। বুধবার সকালে বাংলাদেশি ট্রাক ফেরত পাঠানোর কথা থাকলেও আসেনি ট্রাকটি।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রেখেছেন সিএন্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্ট মালিক সমিতিসহ ব্যবসায়ীরা।
তবে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে বলে জানান বন্দর সহকারী পরিচালক আব্দুল জলিল।