গাংনীতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

 
পরিবার সম্পর্ক মেনে না নেয়ায় আত্মহত্যা করেছেন এক প্রেমিক যুগল। বুধবার রাতে মেহেরপুর জেলার গাংনীর বালিয়াঘাট গ্রামে এই ঘটনা ঘটে।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, স্থানীয় বালিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মুন্নির (১৪) সঙ্গে একই গ্রামের কৃষক মিনারুল ইসলামের (১৭) প্রেম সম্পর্ক গড়ে ওঠে। বুধবার বিকেলে তারা দুজনে এক প্রতিবেশীর বাড়িতে দেখা করতে যায়। এতে মুন্নির মা তাকে শাসন করে। রাতে মুন্নি বিষপান করে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। রাত একটার দিকে মারা যায় মুন্নি। খবর পেয়ে রাতে নিজ ঘরের আড়ায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন মিনারুল। দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।