উল্লাপাড়ায় বৃহস্পতিবার মাদকাক্ত ছেলে শাহান ইসলামকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা। তার বাড়ি উপজেলা খালিয়াপাড়া গ্রামে।
শাহানের বাবা ছাইদুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলে মাদক সেবনের টাকার জন্য বাবা-মাসহ পরিবারের লোকজনের ওপর নির্যাতন করতো। নিরুপায় হয়ে তিনি ছেলেকে নিয়ে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রিপন জানান, শাহানকে উল্লাপাড়া ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) আকরাম আলী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।