কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ সময় ১৯ মাঝিমাল্লাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড চট্রগ্রাম পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. জিলহজ্ব ফয়সাল।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবাদের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শাহপরীর দ্বীপের পশ্চিম এলাকায় বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের বিশেষ টিম অবস্থান করে। এ সময় সাগরে দুইটি মাছ ধরার ট্রলার দেখে তাদের থামানো সংকেত দেন। তারা কোস্ট গার্ডের অবস্থান দেখে পালানো চেষ্টা করলে ধাওয়া করে ট্রলার দুইটিসহ ১৯ জনকে আটক করে। ট্রলারে তল্লাশি চালিয়ে পানির ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে ইয়াবার বড় ব্যাগ পাওয়া যায়।