গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল, সম্পাদক আমিনুল

গাজীপুর প্রেসক্লাবের ২০১৬-২০১৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এনামুল হক (সমকাল) সভাপতি ও মো. আমিনুল ইসলাম (যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান প্রেসক্লাব ভবনে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার বেলাল হোসেন, ক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, অধ্যাপক মুকুল কুমার মল্লিকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের নির্বাচিত অপর সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন (দিনকাল), সহসভাপতি মো. শাহজাহান মিয়া (এসএ টিভি), যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান (ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক এসএম রিপন শাহ (সকালের খবর), কোষাধ্যক্ষ মো. শাহীন (দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারদিন ফেরদৌস (মাছরাঙা টেলিভিশন), দফতর সম্পাদক আজাহারুল হক (আরটিভি), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. লাবীব উদ্দিন (সুবাণী), নির্বাহী সদস্য মো. মুজিবুর রহমান (ইত্তেফাক), মো. খায়রুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), মো. মাজহারুল ইসলাম মাসুম (এটিএন বাংলা), মো. রুহুল আমিন  (দৈনিক খবর), আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), এম নজরুল ইসলাম (ভোরের কাগজ) ও জানে এ আলম (ঘটনার আড়ালে)।