গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গজারিয়ার  ভবেরচর এলাকার ফিদা সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস সরবারহ বন্ধ করে দিয়েছে তিতাসের নিবার্হী ম্যাজিস্ট্রেট।
 
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম কবিরের উপস্থিতিতে তিতাস গ্যাসের কর্মকর্তাদের সহযোগিতায় স্থানীয় প্রশাসন নিয়ে এই অবৈধ গ্যাস সরবরাহ  বন্ধ করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জোনের তিতাস গ্যাস কম্পানির প্রকৌশলী মো. আতিকুল হক সিদ্দিকি, মো. সাইদুর রহমান, মো. মাসুদ আহম্মেদ ও মশিউর রহমান।
 
তিতাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে ফিদা সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অবৈধ গ্যাস লাইন স্থাপন করে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তাই গ্যাস স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে।