আরও এগিয়ে গেল দ. আফ্রিকা

দলের স্বীকৃত সব ব্যাটসম্যান ব্যর্থ হয়েছিলেন। ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। এই ম্যাচেই ৯ নম্বরে নেমে ৭৮ রানের এক বিস্ফোরক ইনিংস খেললেন ইসুরু উদানা। তারপরও খুব একটা লড়াই করতে পারেনি সফরকারীরা। কুইন্টন ডি ককের ফিফটিতে আরেকটি বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ ওয়ানডেতে ৬ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে ফাফ দু প্লেসির দল। ১৯০ রানের লক্ষ্য ১০৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।