ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফুলপুর অফিসে লাইনম্যান ও মাইওয়ান ইলেকট্রিক শোরুমের কর্ণধার হায়দার আলীর বাসায় বৃহস্পতিবার দুপুরে ডাকাতি হয়েছে।
দুর্বৃত্তরা বিকেল বাসায় ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা, স্বর্ণলঙ্কার ও মালামাল লুটে নেয়।। বিকেল ৫টার দিকে হায়দার আলীর স্ত্রী বাসায় ফিরে তাদের মেয়ে ঝুমাকে হাত ও মুখ বাঁধা ও অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে তাকে ফুলপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। ঝুমার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।