আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট করছে শক্তিশালী শ্রীলঙ্কা। বৃহস্পতিবার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আরব আমিরাত।
 
শুরু থেকেই আমিরাতের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে থাকেন চন্ডিমল ও দিলশান। উদ্বোধনী জুটিতে তারা ৬৪ রান করেন। ব্যক্তিহত ২৭ রানে দিলশান ফিরে গেলেও উইকেটে আকড়ে থাকেন চন্ডিমল। ৩৯ বলে অর্ধশতক পূরণ করার পর অবশ্য তিনি থাকতে পারেন নি। আমজাদ জাভেদের বলে মোহাম্মদ সেহজাদের হাতে ধরা পড়েন তিনি। এছাড়া অল্ড রানের মধ্যেই বিদায় নেন স্রিওয়ার্দানা, শানাকা ও এঞ্জেলো ম্যাথিউস।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান। এখন ব্যাটিংয়ে আছেন  শিহান জয়াসুরিয়া ও চামারা কাপুদেগারা।