ঝালকাঠিতে দম্পত্তিদের নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠির পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশুকেন্দ্রে এক ও দুই সন্তান বিশিষ্ট দম্পত্তিদের নিয়ে সচেতনতামুলক অবহিত করণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফেরদৌসি বেগম সভাপতিত্ব করেন। ক্যাম্পেইন পরিচালনা করেন তথ্য ও শিক্ষা মোটিভেশন ইউনিটের প্রোগ্রাম অফিসার আশুরা বেগম হাওলাদার। দেশব্যাপী পরিবার পরিকল্পনা বিভাগের সচেতনতা মূলক ক্যাম্পেইনের আওতায় ঝালকাঠিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। ৫০ জন দম্পত্তি এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।