নরসিংদীতে একুশে বই মেলায় হামলার ঘটনায় নিন্দা

নরসিংদীতে একুশের বই মেলায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নরসিংদীর কবি, সাহিত্যিক, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন মহল।
 
কবি ও লেখক মহসিন খোন্দকার বলেন, একুশের বই মেলা একটি প্রাণের মেলা। এখানে মুক্তমনের মানুষের আগমন ঘটে। এ মেলায় হামলা করা মানে মুক্ত চিন্তার ওপর হামলা করা।
 
লোক সংস্কৃতি গবেষক ও লেখক মু. নাছিবুর রহমান খান বলেন, নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান নবান্ন উৎসব, বাংলা নববর্ষে বৈশাখী মেলা, মহান মুক্তিযুদ্ধের বিজয় উৎসব, ডিজিটাল উদ্ভাবনী মেলাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে ইতিমধ্যে নান্দনিক জেলা প্রশাসক খেতাব পেয়েছেন। এবারও তিনি নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বড় আঙ্গিকে তিনি একুশের বই মেলার আয়োজন করেছেন। কিন্তু মেলায় ভাঙচুর করে একুশের চেতনায় আঘাত করা হয়েছে।