মেহেরপুরে ৯ আসামি গ্রেফতার

মেহেরপুরের তিন উপজেলায় পৃথক অভিযান চালিয়েছে পুলিশে। এ সময় বিভিন্ন মামলার নয় আসামিকে গ্রেফতার করে তারা।
 
বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলার চারজন, সিআর মামলার একজন ও নিয়মিত মামলায় চার আসামি রয়েছেন।
 
মেহেরপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল) আহমার উজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।